বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:০৭

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ৪৪ মাদক সেবীকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা করা হয়েছে।

আরো পড়ুন: ‘মাকে নির্যাতন করায় বাবাকে হত্যা’

তিনি আরো বলেন, শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/বিএএফ