নওগাঁর পত্নীতলায় বাসচাপায় দুদু মিয়া (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে নজিপুর তিন মাথা এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত দুদু মিয়া বদলগাছীর পাহাড়পুর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ‘একটি অটো চার্জার ভ্যান নিয়ে দুদু মিয়াসহ আরো দুইজন যাত্রী সাপাহার উপজেলার হাটে যাচ্ছিলেন। নওগাঁ সাপাহার সড়কের নজিপুর তিন মাথা এলাকায় পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা একটি বাস চার্জার ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই দুদু মিয়া মারা যান। এ সময় ভ্যানে থাকা অপর দুইজন মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা হাসপাতালে ভর্তি করে দেয়।’
আরও পড়ুনঃ ‘মাকে নির্যাতন করায় বাবাকে হত্যা’
ত্নীতলা থানার ওসি পরিমল কুমার জানান, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
