হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পঞ্চম শ্রেণির বিজ্ঞান
আমাদের জীবনে প্রযুক্তি
১. বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহারের জন্য কী উদ্ভাবন করা হয়েছে?
উ:প্রযুক্তি।
২. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে তাকে কী বলে?
উ:বিজ্ঞান।
৩. প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা কী অনুসরণ করেন?
উ:বৈজ্ঞানিক পদ্ধতি।
৪. বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি ধাপ রয়েছে?
উ:৬টি।
৫. আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকে কী বলে?
উ:প্রযুক্তি।
৬. কী মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে?
উ:প্রযুক্তি।
৭. কাদের উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?
উ:বিজ্ঞান ও প্রযুক্তি।
৮. জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ কী উদ্ভাবন করেছে?
উ:প্রযুক্তি।
৯. কোন্ সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে?
উ:শিল্পবিপ্লবের।
১০. বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ কী উদ্ভাবন করেছে?
উ:বাষ্পীয় ইঞ্জিন।
১১. কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে কী ব্যবহার করা হতো?
উ:বাষ্পীয় ইঞ্জিন।
১২. বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ কী ব্যবহার করে থাকে?
উ:বৈজ্ঞানিক জ্ঞান।
