বাঁধে আশ্রয় নিয়েছে পানিবন্দি ২৫ পরিবার

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৪

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নে ২৫ পরিবার এক মাস ধরে পানিবন্দি হয়ে রয়েছে। বর্তমানে তারা তিস্তা ডান তীর বাঁধে পলিথিনের ছাউনিতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সুকারু, অতুরসহ ভুক্তভোগী একাধিক বাসিন্দা জানান, কোনো ইউপি সদস্য বা চেয়ারম্যান তাদের খোঁজ নেয়নি। স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, কেমন করে যাই। আমার কাছে তো কোনো বরাদ্দ নাই। তবে আলমবিদিতর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাবুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, মাঝেমধ্যে তিনি যান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম বলেন, বরাদ্দ না থাকায় তিনিও সেখানে যান না।