রেলের লাইনচ্যুত দুই ট্যাংকার উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৫

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের চন্দনাইশের কাঞ্চননগর রেল স্টেশনসংলগ্ন এলাকায় লাইনচ্যুত তেলবহনকারী দুটি খালি ট্যাংকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দোহাজারী থেকে চট্টগ্রাম ফেরার পথে খালি তেলবাহী ওয়াগন ১ নম্বর লাইনে ঢুকতে গিয়ে ছিটকে পড়ে লাইনচ্যুত হয়। দোহাজারী স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, লাইনচ্যুত হওয়ার খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর উদ্ধার তত্পরতা চালানো হয়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ট্যাংকার দুটি উদ্ধারের পর দোহাজারী-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।