আগৈলঝাড়ার বীর মুক্তিযোদ্ধা বিনোদ চন্দ্র বেপারী বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শনিবার সকালে এস আই জসীম উদ্দিনের নেতৃত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায় তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে উপজেলার রাংতা গ্রামের নিজ বাড়িতে বিনোদ চন্দ্র বেপারীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ অজ্ঞান পার্টির খপ্পরে ইত্তেফাকের টেকেরহাট সংবাদদাতা
বীর মুক্তিযোদ্ধা বিনোদ চন্দ্র বেপারী মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
ইত্তেফাক/নূহু
