হোসেনপুরে গাছের ডাল কাটার সময় কাঠুরিয়া নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৬:৪৯

কিশোরগঞ্জের হোসেনপুরে গাছের ডাল কাটার সময় একটি ডাল মাথায় পড়ে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। নিহত কাঠুরিয়ার নাম বাদল মিয়া (৪০)। ঘটনাটি ঘটেছে উপজেলার হারেঞ্জা গ্রামে। নিহত বাদল মিয়ার বাড়ি একই উপজেলার নামা সিদলা গ্রামে। 

আরও পড়ুনঃ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বিনোদ চন্দ্র বেপারীর দাফন সম্পন্ন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার কাঠুরিয়া বাদল মিয়া ও লালু মিয়া রেইনট্রি গাছ কাটতে পার্শ্ববর্তী হারেঞ্জা গ্রামের মোড়ল বাড়িতে যান। লালু মিয়া গাছে উঠে ডাল কাটছিলেন। এ সময় হঠাৎ একটি ডাল নিচে দাঁড়িয়ে থাকা বাদল মিয়ার মাথার ওপরে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

হোসেনপুর থানার ওসি আবুল হোসেন জানান, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হবে না বলে থানায় লিখিত দিয়ে লাশ দাফনের ব্যবস্থা গ্রহণ করেছে।’

ইত্তেফাক/নূহু