আপনার রাশিফল

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:২১

মুহম্মদ আনিসুল হক

৩ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ১৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৫ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পোখরাজ।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগে সাফল্য পেতে পারেন।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নিতে পারেন। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ভ্রমণের সুযোগ পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। যে কোনো সিদ্ধান্ত ভালোভাবে চিন্তা করে গ্রহণ করুন। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। ব্যবসাক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। উত্তেজনা পরিহার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।