ইইউ ব্রেক্সিট চুক্তি চায়, তবে যে কোনো মূল্যে নয় :ইইউ কমিশন প্রধান

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০০:০৫

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্যের সঙ্গে ব্রেক্সিট চুক্তি চায়। কিন্তু তাই বলে যে কোনো মূল্যে নয়। ব্রাসেলসে ইউনিয়নের দুই দিনব্যাপী সম্মেলন শেষে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে উরসুলা ভন ডের লিয়েন বলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। তিনি আরো বলেন, অনেক জটিল বিষয়ে আলোচনা হয়েছে এবং সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। কিন্তু একটা বিষয়ে সবাই একমত যে, সব পক্ষেরই সমান অধিকার ভোগ করতে হবে। —রয়টার্স