সাদিও মানে করোনায় আক্রান্ত

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৭:২৪

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে। আক্রান্ত হয়ে বর্তমানে সেলফ-আইসোলেশনে আছেন তিনি। শনিবার ( ৩ অক্টোবর) এক বিবৃতিতে লিভারপুল সাদিও মানের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। 

লিভারপুল জানায় সেনেগালের ২৮ বছর বয়সী সাদিও মানের শরীরে মৃদু করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। লিভারপুলের প্রথম করোনাভাইরাস পজিটিভ খেলোয়াড় হলেন বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে এখানে যোগ দেওয়া থিয়াগো আলকান্তারা। গত মঙ্গলবার এই স্প্যানিশ মিডফিল্ডারের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তিনিও আছেন আইসোলেশনে।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে চলতি মৌসুমে তিন গোল করা মানে আগামী রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে স্বাভাবিকভাবে খেলতে পারবেন না। দলে থাকছেন না আলকান্তারাও। সবশেষ পরীক্ষায় ১০ জনের করোনাভাইরাস পজিটিভ আসার খবর গত সোমবার দিয়েছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মৌসুম শুরুর পরে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। 

ইত্তেফাক/এসআই