বেহাল সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:১৯

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীর প্রধান সড়কে পিচ-খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে উপজেলার চৌরাস্তা মোড় থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বাস ড্রাইভার আলামিন বলেন, বড় বড় গর্তে গাড়ির চাকা পড়ে অনেক সময় গাড়ি আটকে যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম খান বলেন, জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সওজের জেলা নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, বিষয়টি আমি জেনেছি এবং কিছু গর্তে ইট-বালু দেওয়া হয়েছে। বরাদ্দ নিয়ে সংস্কারের কাজ করা হবে।