সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে অবাধে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। নিয়োগীর বনগ্রাম এলাকার জালাল উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে গাজনার বিলসহ ১৫/১৬টি বিলে বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। কিন্তু কতিপয় অসাধু মত্স্যজীবী নির্বিচারে কারেন্ট, খড়া ও বেড় জাল দিয়ে ঐ মাছ নিধন করে।
মানিকহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খান বলেন, নিষিদ্ধ কারেন্ট, খড়া ও বেড় জাল দিয়ে অবাধে মাছ শিকার করায় মাছের প্রজননক্ষেত্র নষ্ট হচ্ছে। উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ধরতে বিলে শিগিগরই অভিযান চালানো হবে।
