দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির আয়োজনে সম্প্রতি সিলেটের এমসি কলেজের গণধর্ষণসহ বিভিন্ন স্থানে নিপীড়নের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শনিবার সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর। অন্যদের মধ্যে ছিলেন সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি মো. সাহান আলী প্রমুখ।
