স্বামী গ্রেফতার
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার রাতে তার স্ত্রী সুরাইয়া ইয়াসমিন লাকির মৃত্যু ঘটে। এরপর সকালে স্বামী ও বাড়ির লোকজন প্রচার করে লাকি বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছে। কিন্তু গ্রামের লোকজন গিয়ে দেখে লাকির লাশ বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম জানান, নিহত গৃহবধূর মা শাহানা রহমান একটি ইউডি মামলা করেছেন। তিনি বলেন, প্রথমে প্রচার করা হয় বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যুর কথা। পরে বলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি সন্দেহজনক। নিহতের স্বামী আশরাফুলকে আদালতের মাধ্যমে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
