কাপ্তাইয়ে ৩০ লাখ টাকার কাঠ জব্দ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২৫

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা থেকে ৫০০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে ৪১ বিজিবি। শুক্রবার রাতে কাঠ চোরাকারবারিরা সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব মূল্যবান কাঠ কেটে পাচারের জন্য ডংনালায় জড়ো করে রেখেছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কাঠগুলো জব্দ করেন।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ডংনালা থেকে ৩০ লাখ টাকা মূল্যের সেগুন ও গামারি কাঠ জব্দের কথা স্বীকার করেছেন।