আদমদীঘিতে পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২৫

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে ডাকাতি মামলার তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মজনু ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে আদমদীঘি থানার এসআই সোলাইমান তার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাওইল বাজার এলাকার রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করেন। এছাড়াও মজনুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ওসি জালাল উদ্দীন আসামি গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।