কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
কলারোয়ায় বেত্রাবতী নদী থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বাজার স্লুইস গেটসংলগ্ন বেত্রাবতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি (পুলিশ পরিদর্শক) হারান চন্দ্র পাল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশটি পার্শ্ববর্তী যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজিয়াডাঙ্গা গ্রামের রশিক কুমার বিটের ছেলে প্রদীপ কুমারের। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরপূর্বক ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
