নতুন স্মার্ট রেফ্রিজারেটর উদ্বোধন করলেন এনবিআর চেয়ারম্যান

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ওয়ালটন আমাদের গর্ব। তারা বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করছে। ওয়ালটন শুধু ব্যবসা নয় বরং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে। ওয়ালটন স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করতে জানে। তিনি শনিবার ওয়ালটনের কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন। গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শন করে তিনি ওয়ালটনের ‘সিক্সএনাইন’ মডেলের নতুন স্মার্ট রেফ্রিজারেটর উদ্বোধন করেন। অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ আইওটি বেজসড ঐ স্মার্ট রেফ্রিজারেটর মুঠোফোনে নিয়ন্ত্রণ করা যাবে। একই সঙ্গে তিনি টেলিভিশনের নতুন ছয়টি মডেল, টিভির ডিজিটাল অটো রেজিস্ট্রেশন সফটওয়্যার এবং ‘ট্যামারিন্ড ইএক্স প্রো’ নামের একটি নতুন মডেলের ল্যাপটপের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী, ম্যানেজিং ডিরেক্টর এসএম আশরাফুল আলম এবং পরিচালক এসএম রেজাউল আলম।