করোনা চিকিত্সা এবং ভবিষ্যতের প্রস্তুতিতে সহায়তা করেছে বিকাশ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:৫৩

চলমান করোনা চিকিত্সা এবং ভবিষ্যতের প্রস্তুতিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে ১৪টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর এবং বারডেমের সহযোগী ডায়াবেটিক হাসপাতাল (বিআইএইচএস জেনারেল হাসপাতাল)-এ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দিয়েছে দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন প্রতিষ্ঠানটির পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন। ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ এবং পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শাফি আহমেদ প্রতিষ্ঠানটির পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে আজাদ খান বিকাশের সহায়তায় ডায়াবেটিক হাসপাতালে নির্মিত অক্সিজেন প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন এবং ডায়াবেটিক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি