করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন তার সেবায় নিয়োজিত চিকিৎসক।
প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক সিন কনলি জানিয়েছেন, মিস্টার প্রেসিডেন্টের শারীরিক অবস্থার যে উন্নতি হয়েছে তাতে আমরা আন্তরিকভাবে আনন্দিত।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কেবল মাত্র পূর্ব সতর্কতার অংশ হিসেবে। তিনি আরও জানান, ট্রাম্পকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে না। সেই সঙ্গে তার শ্বাসপ্রশ্বাসের তেমন কোনো জটিল সমস্যা নেই।
আরও পড়ুন: ৭ মাস পর পবিত্র ওমরার জন্য খুলছে মক্কা মদিনা
ট্রাম্পের চিকিৎসা সেবায় নিয়োজিত অপর একজন চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্টের গত ২৪ ঘণ্টায় কোন জ্বর দেখা দেয়নি। বিবিসি।
ইত্তেফাক/আরআই
