একসময় মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর চাহিদা ছিল অনেক; কিন্তু প্লাস্টিক পণ্যের জোয়ারে এখন আর সেই কদর নেই। তাই এই ব্যবসায়ের সঙ্গে যারা আদিকাল থেকে জড়িত, তাদের অনেকে করেছেন পেশা বদল। তবে এখনো বাপ দাদার আদি ব্যবসা ধরে রেখেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামের ২২টি পরিবার। সামনে শীতের মৌসুম। তাই এখন থেকে তারা তৈরি করছে বিভিন্ন রকম ফুলের টব। ছবিটি গতকালের —আজাহার উদ্দিন