নতুন ঠিকানায় লালবাগের ডিসির কার্যালয়

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০০:০৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল শনিবার বিকালে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোডে লালবাগ বিভাগের ডিসির কার্যালয়ের উদ্বোধন করেন কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১০ নম্বর বংশাল রোডের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনারের পুরাতন জরাজীর্ণ কার্যালয়টি স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোড, লালবাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিপরীতে ভাড়া করা ভবনে নেওয়া হয়েছে।