মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান পদে উপ- নির্বাচনের প্রতীক বরাদ্দ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৩:১৭

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ- নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শনিবার(৩ অক্টোবর) বিকাল ৫ টা পর্যন্ত ছিল প্রার্থী প্রত্যাহারের শেষ দিন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,দু' জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কেউই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। আজ ৪ অক্টোবর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে বিএইচএম কবির আহমেদকে নৌকা)এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমএ শুক্কুর পাটওয়ারীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হোসেন বলেন,আগামী ২০ অক্টোবর এ উপজেলার চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ১ টি  পৌরসভা ও ৬ টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৩৬৯ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৬৮৭ জন। ভোট কেন্দ্র হচ্ছে ৫৭ টি।

ইত্তেফাক/এমআরএম