রাণীশংকৈলে সাবেক সংসদ সদস্য আলী আকবরের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২১:৪৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য আলী আকবরের ২৭ তম মৃত্যুবার্ষিকী রবিবার (৪ অক্টোবর) পালিত হয়েছে।

এ উপলক্ষে পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

সমাজসেবক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় মরহুম নেতার স্মৃতিচারণ করে বক্তব্য দেন, মরহুম নেতার কন্যা স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, মরহুম নেতার জামাতা রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান বাকী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কানন, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, শেখ রাসেল স্মৃতি সংসদ সভাপতি জাকারিয়া হাবীব ডন, সাবেক ছাত্রলীগ নেতা রফিউল ইসলাম ভিপি প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি,সহ-সম্পাদক হুমায়ুন কবির, প্রতিবন্ধী নেটওয়ার্ক সদস্য মুন্নাফ হোসেন, ডা. তাজুল ইসলাম হাবুল, সাবেক ছাত্রনেতা রোকোনুল ইসলাম ডলার, রুস্তম আলিসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে, মৌলানা রুহুল আমিনের পরিচালনায় মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এমএএম