নুরদের গ্রেফতার চেয়ে আদালতে ঢাবি ছাত্রীর আবেদন

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২১:১০

রাজধানীর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে গ্রেফতার করতে আদালতে আবেদন করেছেন ওই ছাত্রী। 

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে এ আবেদন করেন তিনি। বিচারক শুনানি শেষে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।

বাদীর আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ অজ্ঞাত কারণে এখনও এরকম একটি মামলার আসামিদের গ্রেফতার না করার ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেফতার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হইতে পারেন। 

এর আগে গত ২০ সেপ্টেম্বর  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আরেকটি অভিযোগ নিয়ে রাজধানীর কোতোয়ালি থানায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন সোহাগকে প্রধান আসামি করে মামলা করেন।

ইত্তেফাক/ইউবি