সত্যায়িত ছবি-সনদ পদ্ধতি বাতিল করুন

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২১:৫০

সরকারি বা বেসরকারি চাকরিতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের সংযুক্তিতে প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছবি ও সনদ প্রদান করতে হয়। সত্যায়িত করার জন্য অতিরিক্ত সময় ব্যয় ছাড়া আর কোনো ফায়দা আছে বলে মনে হয় না। চাকরির ভাইভাতে সশরীরে উপস্থিত হওয়ায় ছবি সত্যায়িত করে যাচাই করার প্রয়োজন পড়ে না এবং ভাইভাতে মূল সনদ দেখাতে হয়। কেউ যদি ভুয়া সনদের ফটোকপি জমা দেন তাহলে ভাইভার সময় শনাক্ত হয়ে যাবে। এছাড়া সত্যায়িত করার অজুহাতে অনেকেই প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের সিল লাগিয়ে স্বাক্ষর জালিয়াতি করেন। সত্যায়িত করার ক্ষেত্রে এমন জালিয়াতিতে কেউ আটক হয়েছেন বলে জানা নাই। ভোগান্তিমূলক ও অপ্রয়োজনীয় ছবি-সনদ সত্যায়িত করার জন্য বিজ্ঞপ্তিতে যেন না বলা হয় এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মাহমুদুল হাসান কবীর

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া