g লেখা পাভেল হোসাইন ইমরান, সরকারি তিতুমীর কলেজ
শীতকাল এলেই বেড়ে যায় কম্বলের কদর। কম্বল মিশে যায় মানুষের রক্তে মাংসে। সানগ্লাস খুলে একটু কষ্ট করে তাকালেই আপনিও দেখতে পারবেন কম্বল নিয়ে এ শহরের মানুষগুলো কতটা টাল-মাটাল!
ফজলুর :কীরে! সারাদিন তোরে দেখলাম না। ছিলি কই?
বজলুর :কম্বলের নিচে।
শিক্ষক :বল তো কোন বল প্রয়োগে মানুষ ব্যথা পায় না?
ছাত্র :কম্বল।
পাত্রীর বাবা :ছেলে কী করে?
ঘটক :ছেলে তো সিজনাল ব্যবসায়ী। এখন শীতকাল। তাই কম্বল বেচে।
কারিনা :সামনে তো ফারিহার বিয়ে। কী গিফ্ট করবি ঠিক করছিস?
কারিশমা :সামনে শীতকাল। কম্বল গিফ্ট দিমু।
ট্রাম্প :আসেন ভাই আলোচনায় বসি।
পিয়ং :ধুরু মিয়া আপনি কম্বল পাঠানোর কথা দিয়ে কথা রাখেন নাই। আপনার সাথে কীসের আলোচনা!
গফ :সকালে কার মুখ দেখে উঠলে?
বফ :আমার কম্বলে আঁকা মিকি মাউজের।
