হাতসাফাই

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫

g মোহাম্মদ কামরুজ্জামান

 

—আপনি কি বইটা পড়েছেন?

— না, সেভাবে পড়া হয়নি।

—তাহলে ভূমিকা লিখলেন যে?

—ও বলল, তাই।

—ও আচ্ছা!

—আমার কথায় যদি ওর দু-কপি বই বেশি বিক্রি হয়, তাই দু-কথা লিখে দিলাম।

—আপনার কথায় যদি বাড়তি দুজন লোক ঠকে?

—লোকের কি চোখ-কান নেই? ওরা তো জেনে বুঝেই কিনবে, না কি?

—তাহলে আপনার লিখে দেওয়ার কী মানে হলো?