পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর থেকেই ‘ফ্রি এজেন্ট’ হয়েছিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড এডিসন কাভানি। সম্প্রতি ইএসপিএন জানাচ্ছে, বেশ কিছু বড় ইউরোপীয় দলের প্রস্তাব প্রত্যাখ্যানের পর শেষমেশ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। রেড ডেভিলদের সঙ্গে তার চুক্তিটা হবে দুই বছরের। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বেনফিকা তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। গুঞ্জন আছে, এদের একটা দলের প্রস্তাব প্রত্যাখ্যানও করেছেন তিনি। গতকাল রবিবার মেডিক্যাল পরীক্ষার জন্য ইংল্যান্ডে পৌঁছানোর কথা তার। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারেই চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা আছে।
