৩৬ পুরুষের বিপক্ষে লড়াইয়ে জিতলেন একজন নারী

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৪

স্পোর্টস রিপোর্টার

বাফুফের নির্বাচনে ৪৯ জন প্রার্থী লড়াই করেছেন। এর মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১ জন নারী প্রার্থী ছিলেন। ১৫টি সদস্য পদে সবচেয়ে বেশি প্রার্থী ছিলেন ৩৬ জন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এখানে। কারণ বাঘা বাঘা সংগঠক ছিলেন সদস্য পদের ভোট যুদ্ধে। ৩৬ নারীর বিরুদ্ধে একমাত্র নারী প্রার্থী ছিলেন মাহফুজা আক্তার কিরণ। কঠিন লড়াই করে আবার বাফুফের সদস্য হয়েছেন তিনি। ফিফার সদস্য কিরণ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে শওকত আলী খান জাহাঙ্গীর, ফজলুর রহমান বাবুল, শাকিল মাহমুদ চৌধুরী, সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, হাসানুজ্জামান বাবলু, অমিত খান শুভ্র, ইকবাল, সাইফুর রহমান মনি হেরেছেন। রূপু, আমের খান, মুন, ইলিয়াস, হারুনুর রশিদরা জয় পেলেও সহেজ উতরে যেতে পারেননি।