ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৬

ঘাটাইলে রবিবার দুপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানা পুলিশের এসআই মতিয়ার রহমান জানান, উপজেলার জামুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কামাল হোসেন বাদল তার এক সহযোগীকে নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে আসা একটি ডিম ভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী শাহীন মিয়া (৪৫) মাথায় আঘাত পান।