চরফ্যাশনে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৬

চরফ্যাশনে রবিবার বজ্রপাতে ফরহাদ হোসেন নয়ন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তার বড়ভাই আনোয়ার হোসেন। উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফাহিন ব্রিক্স সংলগ্নে ফসলের খেতে গরু-ছাগল চড়াতে যান নয়ন। তখন বজ্রপাতে নয়ন ও তাদের একটি গরু এবং তিনটি ছাগল মারা যায়। এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন এসব তথ্য নিশ্চিত করেছেন।