g সুজন মজুমদার
v হঠাত্ যদি গ্রামের মেঠো পথের দুই ধারে দেখেন খেজুর গাছে কলসি ঝুলছে। ভাববেন, এখন শীতকাল।
v গার্লফ্রেন্ড নিয়ে যেখানেই যেতেন আপনার পকেটের অবস্থার বারোটা বাজিয়ে শুধু আইস্ক্রিম সেবন করে যেত আপনার গার্লফ্রেন্ড। এখন আর সে আইসক্রিম খেতে চায় না, কফি মগে চুমুক দিয়ে আপনার চোখে ধোয়া উড়ায়। বুজবেন আপনাদের পৌষ মাস চলছে। অর্থাত্ শীতকাল।
v গত সপ্তাহে ডিম কিনলেন হালি প্রতি ৩২ টাকা দরে। এ সপ্তাহে গিয়ে দেখলেন ৪০ টাকা। মাথা ঠাণ্ডা রাখেন। কারণ, শীত এলেই ডিম সমাজ তাদের দাম বাড়িয়ে দেন।
বরুড়া, কুমিল্লা।
