তুর্কি ধারাবাহিক ‘বাহার’

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৮

                                              

দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রচার হচ্ছে তুর্কি ধারাবাহিক বাহার। বহুদিন পর ছেলেকে কাছে পাওয়ার আশায় আনন্দে আত্মহারা হয়ে ওঠে জেইদার মন। অন্যদিকে বাহারের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করতে হাতিজে তার সবটুকু দিয়ে চেষ্টা করে যায়। দু-দিকে দুই মায়ের ব্যাকুলতা ফুটে ওঠে গল্পের এ পর্যায়। এদিকে আল্পকে হারানোর ভয়ে আতঙ্কিত পিরিলকে, আরো অস্থির করে তোলে গল্পের আরেক চরিত্র। কে সেই আগন্তুক? এরইমাঝে দেখা যায় স্তম্ভিত বাহার একের পর এক ভুল বুঝতে থাকে তার কাছের মানুষদের। বাহারের এই ভুল কী আদৌ ভাঙবে?