ভারত পালানোর চেষ্টা করছিলেন গোদাগাড়ীতে স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপকারী মুরাদ হোসেন (২৫)। তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে র্যাবের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।
র্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় দুর্গম চর আষাড়িয়াদহ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে পরে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
