পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:০০

আমাদের জীবনে তথ্য

 

১৪. কিসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ?

উ:ইন্টারনেটের।

১৫. কোনটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক?

উ:ইন্টারনেট।

১৬. গুগল (google), ইয়াহু (yahoo), পিপীলিকা (pipilika) ইত্যাদি কিসের নাম?

উ:সার্চ ইঞ্জিন।

১৭. যে বিষয়ের তথ্য অনুসন্ধান করা হয় সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি কোথায় লিখে সার্চ করতে হয়?

উ:Search Bar.  

১৮. বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তির উদাহরণ কোনগুলো?

উ:পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড।

১৯. বর্তমানে তথ্য সংরক্ষণের জন্য কী ব্যবহার করা হয়?

উ:তথ্যসংরক্ষণ প্রযুক্তি।

২০. কী ব্যবহার করে অন্যদের সাথে তথ্য বিনিময় করা যায়?

উ:প্রযুক্তি।

২১. কী ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি?

উ:টেলিফোন বা মোবাইল ফোন।

২২. ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে আমরা কী করতে পারি?

উ:তথ্য বিনিময়।