অবস্থা
অবস্থা বুঝে ব্যবস্থা। যেখানে যেমন সেখানে তেমন। দেশ গুণে বেশ। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। পুরুষের দশা কখনো হাতি কখনো মশা। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কারো দুধে চিনি, কারো শাকে বালি। যখন আছে দুই পাও, যথা ইচ্ছা তথা যাও; যখন হবে চার পাও, ভাত-কাপড় দিয়ে যাও; যখন হবে ছয় পাও, বাবা তুমি কোথা যাও?
