চাটমোহরের ভাদরা বাইপাস থেকে থানা বাজার পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে শনিবার (১২ জানুয়ারি) বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী। পৌর শহরের আফ্রাতপাড়া, নারিকেলপাড়া ও গাইনগর এলাকাবাসী স্থানীয় বাসস্ট্যান্ডে এই মানববন্ধন করেন।
চাটমোহরের ভাদরা বাইপাস থেকে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় হয়ে চাটমোহর থানা বাজার পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এই ব্যাপারে ইতিমধ্যে পত্র-পত্রিকাতেও লেখালেখি হয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
আরও পড়ুনঃ চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে কোন আপোষ নয়: প্রতিমন্ত্রী পলক
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মিজানুর রহমান মাস্টার, আব্দুস সালাম ছানুসহ আরো অনেকে। বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান।
ইত্তেফাক/জেডএইচডি

