সারা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২০:৩১

সারা’র পূজার কালেকশনে এবারের থিম হচ্ছে ফুলেল শোভা। পোশাকের ডিজাইনে থাকছে ফ্লোরাল প্রিন্টের আধিপত্য। পাশাপাশি সিজনটা এখন গরম এবং বৃষ্টির মিশেলে, তাই কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সুতি এবং ভিসকস; পাশাপাশি কিছু ক্ষেত্রে সিল্কের ব্যবহারও থাকছে। পূজার কালেকশনে মেয়েদের জন্য থাকছে পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার, থ্রি-পিস, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, কুর্তি, প্রিন্টেড থ্রি-পিস, ফ্যাশন টপস, প্রিন্টেড কাফতান এবং ডেনিম। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, ডেনিম প্যান্ট ও পায়জামা। পাশাপাশি বাবা-ছেলের জন্য একই ডিজাইনের পাঞ্জাবিও থাকছে সারা’র পূজার আয়োজনে।

ওয়েবসাইট :www.saralifestyle.com.bd