ঢাকায় এসে কোর্স শুরু করেছেন পল স্মলি

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:২০

বাফুফের নির্বাচনি ডামাঢোলে সবাই ব্যস্ত ছিলেন। এরই মধ্যে গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় এসে কাজ শুরু করেছেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পল থমাস স্মলি। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত ২০ আগস্ট বাফুফের এএফসি ‘সি’ সার্টিফিকেট কোর্স এবং এএফসি ইনসট্রাক্টর কোর্স শুরু হয়। সেই কোর্স দুটির প্র্যাকটিক্যাল সেশন ঢাকায় বাফুফে ভবনে শুরু হয়েছে গতকাল ৫ অক্টোবর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এ কোর্সে ২৫ জন নারী অংশগ্রহণ করছেন। নারী রেফারি জয়া চাকমা, সাবেক ফুটবলার পিংকি সানোয়ার, নারায়ণগঞ্জের সুরভী আক্তার ইতি, যশোরের মলি প্রমুখ রয়েছেন। জাতীয় দলের সাবিনা খাতুন আছেন পল স্মলির সঙ্গে।