না খেলেই জয়ী রোনালদোরা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:২১

ন্যাপোলির বিরুদ্ধে না খেলেও জয় পেল জুভেন্তাস। ক্রিশ্চিয়ানো রোনালদোরা মাঠে এলেও বিপক্ষ ছিল না। কারণ সম্প্রতি ক্লাবটির দুই জন ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হলে ন্যাপলসের নগর কর্তৃপক্ষ পুরো দলকেই ঘরে এবং নির্জনে থাকতে বলে। কিন্তু সিরি আ কর্তৃপক্ষ খেলাটি বাতিল করতে রাজি হয়নি। কারণ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইতালির ফুটবল ফেডারেশনের মধ্যে সমঝোতা হয়েছিল, কোনো খেলোয়াড়ের করোনা হলেও ঐ ক্লাব অনুশীলন ও খেলায় অংশ নিতে পারবে। কিন্তু ন্যাপলস নগরের কর্তারা এটা মানেননি। এ কারণে নিয়ম অনুযায়ী ৩-০ গোলের হার হলো ন্যাপোলির। ক্লাবটি অবশ্য এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে।