পেঁয়াজের বীজ ১৫ হাজার টাকা কেজি!

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:৫৫

সবাই যেন কালা! কেউ টকশোতে বলে না, পত্রিকায় লেখে না, ইলেকট্রনিক মিডিয়ায় ব্রেকিং হয় না বা রাষ্ট্রযন্ত্র মনিটরিং ব্যবস্থা নেয় না। যে  পেঁয়াজ রান্নায় ব্যবহার করা হয়, যেটা টক অব দ্যা কান্ট্রি, সেটা উত্পাদনের জন্য প্রয়োজনীয় বীজ ৫০০০ থেকে হাইব্রিড ১৫০০০, লাল তীর সুপার ১৬০০০ টাকা প্রতি কেজি! কৃষক যেটা কিনতে যাবেন তার দাম আকাশছোঁয়া। আর যেটা বিক্রি করতে যাবেন তার দাম পাতালছোঁয়া! কৃষকের জন্য কিছু করতে বলছি না—কারণ যুগ যুগ ধরে এরই নামই কৃষক। তাঁদের জীবন এতেই অভ্যস্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক