কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির আসবাবপত্রসহ সাতটি কক্ষ ও একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, সোমবার ভোরে হরিণহাটি এলাকার হাজী জাহাঙ্গীরের একটি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ ৪০ হাজার টাকা, খাবার ও পোশাক বিতরণ করেন।
