বিটিআরসি প্রতিনিধিদলের ওয়ালটন কারখানা পরিদর্শন

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:০২

ওয়ালটনের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হকের নেতৃত্বে বিটিআরসির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শন শেষে বিটিআরসি চেয়ারম্যান বলেন, মানুষ দেশে তৈরি বৈধ মোবাইল ফোন ব্যবহার করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

প্রতিনিধিদলে আরো ছিলেন বিটিআরসি ভাইস-চেয়ারম্যান সুব্রত রয় মৈত্র, কমিশনার আমিনুল হাসান, সচিব মো. জহিরুল ইসলাম, পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল, উপপরিচালক ড. মো. সোহেল রানা, সিনিয়র সহকারী পরিচালক সনজিব কুমার সিংহ প্রমুখ। এর আগে সকালে কারখানা কমপ্লেক্সে পৌঁছলে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর               আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবীর, ইউসুফ আলী,               এস এম রেজওয়ান আলম এবং কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম                     প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি