বিক্রেতাশূন্য চার কোম্পানির শেয়ারে

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:০৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারে বিক্রেতা ছিল না। গতকাল সোমবার লেনদেন শুরু হওয়ার কিছু সময় পর কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নর্দার্ন ইসলামী ইনসিওরেন্স, ইসলামী ইনসিওরেন্স, এশিয়া ইনসিওরেন্স এবং কন্টিনেন্টাল ইনসিওরেন্সের বিক্রেতা ছিল না। জানা গেছে, রবিবার নর্দার্ন ইসলামী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ দশমিক ১০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ দশমিক ২০ টাকায়। রবিবার ইসলামী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩ দশমিক ৪০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ দশমিক ৭০ টাকায়। রবিবার এশিয়া ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ দশমিক ৫০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ দশমিক ৫০ টাকায়। রবিবার কন্টিনেন্টাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ দশমিক ৯০ টাকায়। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ দশমিক ৯০ টাকায়।