বরিশালে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:১১

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের আয়োজনে বরিশালে সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বরিশাল শহিদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন বরিশালের প্রধান সমন্বয়ক ও বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মহসিনউল ইসলাম হাবুল। সমাবেশ শেষে একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। এ সময় শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যক্ষ আ ক মো. মিজানুর রহমান, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, গৌরাঙ্গকুণ্ডু, সঞ্জয় কুমার, খান রেজাউল করিম, জিয়া শাহীন প্রমুখ।