সারা দেশে ধর্ষণ, নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার নেত্রকোনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের ফটকে চলা ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতারাও অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিতের জোর দাবি জানান। পরে জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণের পাশাপাশি নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে এলাকাভিত্তিক সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার নির্দেশ দেন।
