নওগাঁর সাপাহারে বজ্রপাতে এমদাদুল হক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কলমুডাঙ্গা গ্রামে রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। কলমুডাঙ্গা বড় মসজিদের পাশের বাসিন্দা দুই ভাই ইউসুফ আলী ও এমদাদুল হক বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাত্ বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা আহত হন। এতে ঘটনাস্থলেই এমদাদুল হক মারা যান। পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
