অবশেষে বহুল প্রতীক্ষিত নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমির ৮০২ দশমিক ৫৭ একর অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পের ডিপিপি ও অবকাঠামো নির্মাণের জন্য টিএপিপি প্রস্তুত করে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা-৪ শাখার উপসচিব নূর্সিয়া কমল স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কামরুল হাসান জানান, নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ৯৪৫ একর ভূমির মধ্যে ৮০২ দশমিক ৫৭ একর ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পের প্রশাসনিক অনুমোদন পেয়েছি। শিগিগরই এই প্রকল্পের ডিপিপি ও অবকাঠামো নির্মাণের জন্য টিএপিপি প্রস্তুত করে প্রেরণ করা হবে।
