সিরাজগঞ্জ-১ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়ন ফরম নিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস?্য ও ১৪ দলের সাবেক মুখপাত্র প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। গতকাল সোমবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
